সেলসফোর্সে ব্যবহার হবে অ্যামাজনের এআই প্রযুক্তি

১৯ নভেম্বর, ২০১৯ ২৩:৫৮  
বিজনেস সফটওয়্যার নির্মাতা কোম্পানি সেলসফোর্স ডটকম জানিয়েছে, গ্রাহক সেবা অ্যাপস উন্নত করতে এটি অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট এর আটিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করবে। খবর রয়টার্স। সেলসফোর্স মূলত গ্রহাকদের তথ্য ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার সিস্টেম তৈরি করে থাকে। উদাহরণস্বরূপ, এসব সফটওয়্যার ব্যবহারকারী কোম্পানিগুলোর পণ্য বা সেবা গ্রহণকারীরা পণ্য কেনা থেকে শুরু করে কতোদিন পর্যন্ত গ্রাহক থাকছে সেটির তথ্য থাকে। এজেন্টরা সেই তথ্য দেখে গ্রাহকদের সমস্যাগুলো সমাধানে চেষ্টা করে থাকে। সেলসফোর্স জানিয়েছে এটি অ্যামাজনের ওয়েব সার্ভিসেস থেকে প্রযুক্তি নিবে যা গ্রাহকদের বলা কথাকে টেক্সট-এ রূপান্তর করবে। এরপর সেটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে অথবা তাৎক্ষণিকভাবে জানা যাবে গ্রাহক সন্তুষ্ট হয়েছেন নাকি রাগান্বিত হয়েছে। ডিবিটেক/বিএমটি